17% ছাড়

Isub Gull (100 gm)

৳240 ৳200

0.00/5 See Reviews

প্রোডাক্ট কোড : P0445

Brand : Modern Herbal

- +
Free Delivery
ঢাকার ভিতরে ৮০ টাকা
ঢাকার বাহিরে ১৩০ টাকা
ঢাকা সাব এরিয়া (সাভার, আশুলিয়া, ডেমরা, দোহার, হেমায়েতপুর, কেরানিগঞ্জ) - ১০০ টাকা

বিস্তারিত

Product Details:Isobgul(ইসুবগুল ভুসি) পেটের সমস্যা ও হজমের জন্য 100gm

পণ্যের নাম: ইসুবগুল ভুসি (Isobgul Husk)
পরিমাণ: ১০০ গ্রাম

পণ্যের বিবরণ:
ইসুবগুল ভুসি হলো একটি প্রাকৃতিক ফাইবার সমৃদ্ধ উপাদান, যা শত শত বছর ধরে হজমজনিত সমস্যা সমাধানে ব্যবহৃত হয়ে আসছে। ইসুবগুল কোষ্ঠকাঠিন্য দূর করে, গ্যাস কমায় এবং পাকস্থলী পরিষ্কার রাখতে সহায়তা করে। এছাড়াও, এটি ডায়াবেটিস রোগীদের জন্য রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক।

মূল বৈশিষ্ট্যসমূহ:

  • ১০০% খাঁটি ও প্রাকৃতিক

  • হজমে সহায়ক

  • কোষ্ঠকাঠিন্য দূর করে

  • ওজন কমাতে সহায়তা করে

  • রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক

  • ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী

ব্যবহারের নিয়ম: ১ গ্লাস পানিতে ১-২ চামচ ইসুবগুল ভুসি মিশিয়ে সাথে সাথে পান করুন। দিনে ১-২ বার খেতে পারেন, বিশেষ করে খাবারের পর।

❓ FAQ :Isobgul (ইসুবগুল ভুসি) পেটের সমস্যা ও হজমের জন্য 100gm

প্রশ্ন ১: ইসুবগুল কি কোষ্ঠকাঠিন্য নিরাময়ে কার্যকর?
উত্তর: হ্যাঁ, ইসুবগুল প্রাকৃতিক ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি কোষ্ঠকাঠিন্য নিরাময়ে অত্যন্ত কার্যকর।

প্রশ্ন ২: ইসুবগুল কিভাবে খেতে হয়?
উত্তর: ১-২ চামচ ইসুবগুল ১ গ্লাস পানিতে মিশিয়ে সাথে সাথে পান করতে হয়।

প্রশ্ন ৩: ইসুবগুল কি ডায়াবেটিস রোগীদের জন্য ভালো?
উত্তর: হ্যাঁ, ইসুবগুল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

প্রশ্ন ৪:ইসুবগুল কি প্রতিদিন খাওয়া নিরাপদ?
উত্তর: হ্যাঁ, তবে অতিরিক্ত পরিমাণ গ্রহণ না করাই উত্তম। দিনে ১-২ বার যথেষ্ট।


ইসবগুলের ভুসি সকলের কাছেই বেশ পরিচিত। বিশেষ করে কোষ্ঠ্যকাঠিন্যে যারা ভূগছেন তাদের জন্য যেনো আশির্বাদ স্বরূপ। এই উপাদানটি মূলত একটি গুল্ম জাতীয় গাছের বীজ থেকে প্রস্তুতকৃত। এর আদি আবাস ভূমধ্যসাগরীয় দেশগুলোতে হলেও ক্রমে এর বিস্তৃতি ঘটেছে স্পেন, উত্তর আফ্রিকা, চীন, পাকিস্তানের কিছু অঞ্চল, ভারত এবং বাংলাদেশে। পেটের নানাবিধ সমস্যায় চমৎকার কাজ করে বলে এটি বেশ সমাদৃত। মূলত বীজের খোসাকেই আমরা ইসবগুলের ভুসি বলে চিনে থাকি।

ইসবগুলের ভুসির উপকারিতা

১। কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানে দারুণ উপযোগী।
২। পরিপাকতন্ত্র সম্পর্কিত অন্যান্য সমস্যা যেমন পাইলস, আইবিএস, পেটে ব্যথা ইত্যাদি সমস্যা সমাধানে বেশ কার্যকরী।
৩। ডায়রিয়াতেও ভালো কাজ করে।
৪। ওজন কমাতে ভূমিকা রাখে।
৫। রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
৬। ডায়াবেটিস রোগীদের জন্যেও উপকারী।
৭। অ্যাসিডিটি সমস্যা সমাধান এবং হজমক্রিয়া উন্নতিতে সহায়ক।

যেভাবে গ্রহণ করবেন ইসবগুলের ভুসি

১। কোষ্ঠকাঠিন্য দূরীকরণেঃ ১ গ্লাস কুসুম গরম দুধের সাথে ২ চামচ ইসবগুল মিশিয়ে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে পান করুন।
২। ডায়রিয়া প্রতিরোধেঃ ২ চামচ ইসবগুলের সাথে ৩ চামচ টাটকা দই মিশিয়ে দিনে ২ বার পান করুন।
৩। অ্যাসিডিটি প্রতিরোধেঃ প্রতিবার খাবার পর ২ চামচ ইসবগুল আধা গ্লাস ঠান্ডা দুধে মিশিয়ে পান করতে হবে। এটি পাকস্থলীর অত্যাধিক অ্যাসিড উৎপাদন কমাতে সহায়তা করে।
৪। ওজন কমাতেঃ কুসুম গরম পানিতে ২ চামচ ইসবগুলের ভুষি ও সামান্য লেবুর রস মশিয়ে নিয়ে ভাত খাবার ঠিক আগে খেতে হবে।
এছাড়াও ১ গ্লাস পানিতে ১ চা চামচ  ভুসি ৩ থেকে ৪ ঘন্টা ভিজিয়ে রেখে গ্রহণ করলেও উপকার পাওয়া যায়। অনেকে রাতে ভিজিয়ে সকালে গ্রহণ করে থাকেন, এভাবেও কাজ করে এই উপাদানটি।
                              

Reviews (0)

Get specific details about this product from customers who own it.

This product has no reviews yet. Be the first one to write a review.

ভিডিও